শহর প্রতিনিধি:
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ফেনীতেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে এতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্যের মান উন্নয়ন একটি মাল্টিসেক্টরাল সমন্বয় প্রয়োজন। মাল্টিসেক্টরাল সমন্বয় হলে ফেনীতে সেবার মান আরও বাড়বে। মানুষের স্বাস্থ্য সুরক্ষাও বাড়বে। এক্ষেত্রে জনসাধারণের মাঝে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন সিভিল সার্জন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |