| বঙ্গাব্দ
ad728
ad728

দেড় লক্ষ টাকা জরিমানা সোনাগাজীতে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 928 বার পঠিত
দেড় লক্ষ টাকা জরিমানা  সোনাগাজীতে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান
ছবির ক্যাপশন: দেড় লক্ষ টাকা জরিমানা সোনাগাজীতে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান


সোনাগাজী প্রতিনিধি 

সোনাগাজীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

গতকাল সোমবার সন্ধ্যায় সাহেবেরঘাট ব্রীজ এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। এসময় অবৈধ বালু কারবারে জড়িত থাকার দায়ে মাটি ও বালু পরিবহন আইন ২০১০ অনুযায়ী নুর করিম রাজু নামে একজন কে ১ লক্ষ টাকা এবং মাহমুদুল হোসাইন নামে আরেকজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা জানান, বর্তমানে সাহেবের ঘাটে নদীপথে বালি এনে অন্যত্র পরিবহনের বিষয়ে প্রশাসন হতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। শুধুমাত্র আগের বালি অন্যত্র সরিয়ে নিতে পারবে। এ সময়েও বাল্কহেডে বালি আনায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়াও সকল বালু স্তুপগুলোর পাইপলাইন আজ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group