| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে ছাগল চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 292 বার পঠিত
ফুলগাজীতে ছাগল চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফুলগাজীতে ছাগল চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার


ফুলগাজী প্রতিনিধি 

ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকায় একটি ছাগল চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ফুলগাজী থানা পুলিশ তাদের ফেনীর বিচারক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, ফেনীর পৌর এলাকার ১৩নং ওয়ার্ডের (সার্কিট হাউস) বাসিন্দা মাইনুদ্দিন হোসেন মুন্না (২২), দক্ষিণ চাড়িপুর এলাকার নুরুন্নবী শান্ত (২৪) ও একই ওয়ার্ডের সার্কিট হাউসের বেলাল মিয়া কলোনির বাসিন্দা আব্দুল কাদের (২৩)। গত শুক্রবার রাতে তাদেরকে ফেনী পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার বিকেলে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকার বাসিন্দা ওয়াহিদুর রহমানের একটি ছাগল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী এবং এলাকাবাসী যৌথ প্রচেষ্টায় চোর এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিঙ্া ধাওয়া করিয়া বন্দুয়া ব্রীজ এলাকা হইতে সিএনজি চালিত অটোরিকশা থামানো হলে দুইজন লোক পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন মাঈনুদ্দিন হোসেন মুন্না (২২) কে একটি চোরাই ছাগলসহ ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। 

ফুলগাজী থানার পুলিশের জিজ্ঞাসাবাদে মাইনুদ্দিন হোসেন মুন্নার দেয়া তথ্য মতে পুলিশ তার দুই সহযোগী নুরুন্নবী শান্ত ও আবদুল কাদেরকে রাতেই ফেনী পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করে। এই চক্রের সদস্যরা সিএনজিতে করে বিভিন্ন এলাকায় ঘোরে। সুযোগ বুঝে বাচ্চা-গরু ও ছাগলের পা বেঁধে সিএনজি করে নিয়ে তারা পালিয়ে যায়। তিনি বলেন, এ ব্যাপারে ফুলগাজী থানায় একটি ছাগল চুরির মামলা হয়েছে। সেই মামলায় তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group