| বঙ্গাব্দ
ad728
ad728

সাবেক ৩ মন্ত্রীর কন্যা মন্ত্রী হলেন!

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 20-02-2026 ইং
  • 134 বার পঠিত
সাবেক ৩ মন্ত্রীর কন্যা মন্ত্রী হলেন!
ছবির ক্যাপশন: সাবেক ৩ মন্ত্রীর কন্যা মন্ত্রী হলেন!


স্টার লাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভায় তিনজন নারী সংসদ সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তারা হলেন আফরোজা খানম রিতা, ফারজানা শারমীন পুতুল ও শামা ওবায়েদ ইসলাম।

গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। এই তিনজন নারী  সংসদ সদস্যের মধ্য শামা ওবায়েদ এর আগে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে হেরেছেন।

২০০৯ সালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধিতা করে অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। ২০১৮ সালে আওয়ামীলীগের বিতর্কিত নির্বাচনে রাতের ভোট দ্বিতীয়বার হেরেছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো জয়ী হন শামা ওবায়েদ। জয়ী হয়েই তিনি প্রতিমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন।

আফরোজা খানম রীতা মানিকগগন্জ ৩ আসন থেকে এবারই প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হয়েই পূর্ণ মন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন।

ফারজানা শারমিন পুতুল এই প্রথম নির্বাচনে প্রার্থী হয়ে মাজিমাত করেছেন। একেই সাথে প্রতিমন্ত্রী হয়ে চমক দেখিয়েছেন। তিনি নাটোর ১- আসন থেকে নির্বাচিত হয়েছেন।

আফরোজা খানম রিতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন আফরোজা খানম রিতা। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্বাধীনতার পর মানিকগঞ্জ-৩ আসন থেকে তিনিই প্রথম নারী সংসদ সদস্য। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। ব্যবসায়িকভাবে তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

রিতার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও সমৃদ্ধ। তাঁর বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শামা ওবায়েদ ইসলাম : ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান। ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আরও শক্তিশালী করেন শামা।

শামা ওবায়েদ আগে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় একজন ব্যবসায়ী।

ফারজানা শারমীন পুতুল : নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ফারজানা শারমীন পুতুল। তিনি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থী ছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন পুতুল। তিনি বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে এবার নিজেই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group