| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে ভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 19-02-2026 ইং
  • 94 বার পঠিত
ফুলগাজীতে ভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ছবির ক্যাপশন: মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


ফুলগাজী প্রতিনিধি ;

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায়  উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ক আলোচনা করা হয়। এসময় সংশ্লিষ্ট দফতরগুলো তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে।

সভায় জানানো হয়, রমজান মাসের কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত আকারে সম্পন্ন করা হবে। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নূরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়তের আমীর মো. জামাল উদ্দিন চৌধুরীসহ শিক্ষক, ইমাম, সাংবাদিক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group