| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে বাসের পিছনে বাইকের ধাক্কায় চালকসহ নিহত ২

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 464 বার পঠিত
চৌদ্দগ্রামে বাসের পিছনে বাইকের ধাক্কায় চালকসহ নিহত ২
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে বাসের পিছনে বাইকের ধাক্কায় চালকসহ নিহত ২


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতারা হলেন বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫), মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে অন্তর (২২)। 

গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশন এর সামনে  এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা। 

নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম জানান আমার ভাগিনা কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস এন্ড ফার্নিচার ব্যবসায়ী ও বি আর টি জামে মসজিদের মোয়াজ্জেম সানাউল্লাহ সহ দোকানের কর্মচারী অন্তর কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির  পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনে নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ি থানায় আসছি। 

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা বলেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের সুরধহাল রিপোর্ট তৈরি করি। লাশ ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group