চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ নুরুল আমিন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিচালক মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহীন আলম, হিঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম জাকারিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার শহর এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ শাহীন আলম, দৈনিক ময়নামতি পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি ইমাম হোসেন শরীফ ও সাংবাদিক আবদুর রউফ প্রমুখ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |