| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে প্রচারণা শুরু গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 497 বার পঠিত
ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন  কার্যালয় উদ্বোধনের মাধ্যমে প্রচারণা শুরু  গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে প্রচারণা শুরু গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের

=

শহর প্রতিনিধি:

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ফেনী শহরের তারা নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও ফয়জুল্লাহ নোমানী, সাধারণ সদস্য পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. রায়হান উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন আনসারী ও মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া সহযোগী সদস্য পরিচালক পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. নুর নবী জীবন ও কামরুল ইসলাম চৌধুরীসহ প্যানেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ২৭ জুন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group