| বঙ্গাব্দ
ad728
ad728

লণ্ডভণ্ড ঘরবাড়ি, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন পরশুরামে কালবৈশাখীর তাণ্ডব

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 174 বার পঠিত
লণ্ডভণ্ড ঘরবাড়ি, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন  পরশুরামে কালবৈশাখীর তাণ্ডব
ছবির ক্যাপশন: লণ্ডভণ্ড ঘরবাড়ি, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন পরশুরামে কালবৈশাখীর তাণ্ডব


পরশুরাম প্রতিনিধি:

পরশুরামে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল হঠাৎ করে দ্রুত গতিতে দমকা হাওয়ার বয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে এলাকায় গাছ-পালা, ঘরবাড়িসহ বিদ্যুতের খুঁটি পঢড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঝড়ের তাণ্ডবে উপজেলার একাধিক গ্রামের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দমকা হাওয়ায় উপজেলা প্রায় অদ্য শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়। টিনের চাল উড়ে যায় এবং বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এতে করে এলাকাজুড়ে অন্ধকার নেমে আসে এবং যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশপদুয়া পশ্চিমপাড়া সড়কের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে পাশের একটি কাছারি ঘরের ছাদের ওপর পড়ে। একই সঙ্গে গাছের অংশ ভেঙে বৈদ্যুতিক লাইনের ওপর পড়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, হঠাৎ করে কালবৈশাখী ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। আমাদের ঘরের চাল উড়ে গেছে, পাশে থাকা বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, সড়কের পাশে পর্যাপ্ত খুঁটি না থাকায় দুর্বল অবস্থায় থাকা খুঁটিগুলো সহজেই ভেঙে পড়েছে।

এদিকে উপজেলার প্রায় ৭০ শতাংশে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ১১২ টি ট্রান্সমিটারের তাহার সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের খুটি নষ্ট হয়েছে ১৭ টি এবং গ্রাহক পর্যায়ে শতাধিক মিটার অকেজো হয়ে গেছে।

পরশুরাম পল্লী বিদ্যুতের ডেফুটি জেনারেল ম্যানেজার সুহেল আখতার বলেন, পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কর্মীরা খুব দ্রুত সংস্কারের চেষ্টা করতেছে আমি আশা করছি আজকে রাত্রের মধ্যে ৮০ শতাংশ বিদ্যুৎ সংযোগ দিতে পারব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group