=
শহর প্রতিনিধি:
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ফেনী শহরের তারা নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও ফয়জুল্লাহ নোমানী, সাধারণ সদস্য পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. রায়হান উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন আনসারী ও মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া সহযোগী সদস্য পরিচালক পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. নুর নবী জীবন ও কামরুল ইসলাম চৌধুরীসহ প্যানেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ২৭ জুন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |