| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 644 বার পঠিত
সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার
ছবির ক্যাপশন: সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার


সোনাগাজী প্রতিনিধি 

২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক আবদুল্লাহ আল হাসান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। 

পরশুরাম উপজেলা মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামানের সভাপতিত্বে সেমিনারে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, প্রানী সম্পদ অফিসার ডাঃ নেবু লাল দত্ত, সমবায় অফিসার মোঃ হানিফ, কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, সোনাগাজী উপজেলা মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) বিজয় কুমার পাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি শেখ আবদুল হান্নান, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন মামুন, সংবাদকর্মি এস.এন আবছার বক্তব্য রাখেন।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা ফিসারিজ  ফেডারেশনের সভাপতি জাকির হোসেন, গীতা পাঠ করেন জেলে সর্দার পিয়লাল জলদাস।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group