| বঙ্গাব্দ
ad728
ad728

ধানের শীষে ভোট দেওয়ায় তালাক প্রাপ্ত নারীর পাশে বিএনপি

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 73 বার পঠিত
ধানের শীষে ভোট দেওয়ায় তালাক প্রাপ্ত নারীর পাশে বিএনপি
ছবির ক্যাপশন: ধানের শীষে ভোট দেওয়ায় তালাক প্রাপ্ত নারীর পাশে বিএনপি


পরশুরাম  প্রতিনিধি:

ধানের শীষে ভোট দেওয়ায় অভিযোগে তালাকপ্রাপ্ত সেই নারীর পাশে দাঁড়ালেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলিরকুল গ্রামে গিয়ে ওই নারী ও তার সন্তানদের সাথে কথা বলেন। এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি  দেন।

এসময় সংসদ সদস্য বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় অপরাধে তার স্বামী তাকে তালাক দিয়েছে। তার স্বামী শিবিরের একজন সক্রিয় কর্মী। তার নিষেধ অমান্য করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাকে মারধর করে তালাক দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং নেক্কারজনক ঘটনা এদেশে এখনো এমন  অসভ্য মানুষ আছে।

আইনজীবীর সহায়তায় আদালতের মাধ্যমে তার স্বামী তাকে তালাক দিয়েছে গত দশ দিন ধরে তার স্বামীর সাথে তার কোন যোগাযোগ নেই।  তিনি আরো বলেন, ভোট দেওয়া কোনো অপরাধ নয়, এটি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটের কারণে কাউকে সামাজিকভাবে লাঞ্ছিত বা নিগৃহীত করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সংসদ সদস্য আরো বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখেছেন এবং আমাকে নির্দেশনা দিয়েছেন ওই অসহায় নারীর পাশে দাঁড়ানোর জন্য। আমাদের বিএনপি তার পাশে থাকবে আমরা তার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়েছি এবং সব সময় আমরা তাদের তার পাশে থাকবো।

এ সময় এমপি রফিকুল আলম মজনু বলেন,'ধানের শীষে কারণে কোনো নারী বা পুরুষকে নিপীড়নের শিকার হতে দেওয়া যাবে না। এই রকম নিপীড়ন যেখানে হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো'।

‎জানা গেছে, ২০১৪ সালের ৭ নভেম্বর চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের নুর আহমেদের মেয়ে রুনা আক্তার রানুকে বিয়ে করেন একই ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জসীম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ সুমন। তাদের ঘরে মোবারক হোসেন মুরাদ(১০) ও মোহাম্মদ মোস্তাকিম হোসেন (৩) নামে দুইজন ছেলে সন্তান রয়েছে। রাজষপুর বাজারে ভাই ভাই স্টোর নামে সুমনের একটি দোকান রয়েছে।

উল্লেখ: গত ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপরাধ সুমন তার স্ত্রীকে মারধর করে পরদিন শুক্রবার ঘর থেকে বেরিয়ে যায় এরপর রবিবার  তার স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি অজ্ঞাতস্থান থেকে মুঠোফোনে জানিয়ে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত হয়ে ওই নারীর সাথে কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অবু তালের, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনসহ প্রমুখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group