| বঙ্গাব্দ
ad728
ad728

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন সভাপতি: মামুন, সম্পাদক: জসিম

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 454 বার পঠিত
সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন  সভাপতি: মামুন, সম্পাদক: জসিম
ছবির ক্যাপশন: সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন সভাপতি: মামুন, সম্পাদক: জসিম


স্টার লাইন ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।

শনিবার শহরের রাজাঝির দিঘির পাড়স্থ ইউনিয়ন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন প্রধান মুনির উদ্দিন। 

সভাপতি পদে সিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনক চন্দ্র বনিক ও মিজানুর রহমান।

কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ পদে মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক পদে নুর হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুন। এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ উদ্দিন শুভ ও শহীদুল ইসলাম (শাহ শহীদ)।

এর আগে সকালে শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সভার উদ্বোধক ছিলেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন, ফেনী জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজত ইসলাম ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোওলানা ওমর ফারুক, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শেখ ফরিদ উদ্দিন আাক্তার, খেলাফত মজলিস জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদ আজিজ উল্লাহ আহমেদী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group