স্টার লাইন ডেস্ক:
ফেনীতে বালকদের (অনূর্ধ্ব ১৪) অংশগ্রহণে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এই ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ক্রীড়া সংগঠক ইজাবুর রহমান টিটু, আম্পায়ার আবদুল আহাদ প্রমুখ।
উল্লেখ যে, ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দল লাল, সবুজ, নীল ও সাদা দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় সবুজ দল ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৩ রান করে জবাবে নীল দল ৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ৯ ওভার ৪ বল খেলে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |