| বঙ্গাব্দ
ad728
ad728

সড়ক দুর্ঘটনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 1099 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ বলেন, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজের বাড়িতে বসবাস করছে। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সুবর্ণচরের বাসা থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।

স্থানীয় লোকজনের ভাষ্য, দুর্ঘটনার পর সোহেল মাহমুদ নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। পরে তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তিনি পেট, হাত ও পায়ে আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।

সোহেল মাহমুদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group