| বঙ্গাব্দ
ad728
ad728

তারুণ্যের বন্ধনের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে চ্যাম্পিয়নস কাপ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-08-2026 ইং
  • 16 বার পঠিত
তারুণ্যের বন্ধনের আয়োজনে   স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে চ্যাম্পিয়নস কাপ
ছবির ক্যাপশন: তারুণ্যের বন্ধনের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে চ্যাম্পিয়নস কাপ


নিজস্ব প্রতিনিধি:

ফেনীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী ১৬টি সংগঠন নিয়ে তারুণ্যের বন্ধনের আয়োজনে দিনব্যাপী ‘চ্যাম্পিয়নস কাপ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফেনী সদর হাসপাতাল মোড়স্থ টার্ফ এক্সপ্রেসে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দাগনভূঞার সামাজিক সংগঠন ‘আমাদের সমাজ, আমাদের পরিবার’। অপরদিকে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ফেনী পৌরসভার কৃষ্ণচূড়া সামাজিক সংগঠন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম অপু, ফেনী শহর ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক আবু আহমেদ এবং সদস্য কামরুল মজুমদার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন তারুণ্যের বন্ধনের সাবেক সেক্রেটারি এবং ফেনী শহর ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য ওসমান গণী রাসেল।

তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাতা নুর নবী হাসান বলেন, “খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও বন্ধনের সম্পর্ক আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করা তরুণদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

আয়োজক কমিটির আহবায়ক জাহাঙ্গীর ফরহাদ বলেন, ভবিষ্যতেও সামাজিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে তারুণ্যের বন্ধন এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন তারুণ্যের বন্ধনের সাবেক সভাপতি নিশাদ আদনান, সভাপতি মিরাজ আহমেদ, সেক্রেটারি রিয়াদ হোসেন, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক বাবলু, মোহাম্মদ মুন্না, নেয়ামতুল্লাহসহ তারুণ্যের বন্ধনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

‘ফুটবলের উত্তাপে, মানবতার বন্ধনে’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত চ্যাম্পিয়নস কাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; বরং ফেনীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করার একটি মিলনমেলায় পরিণত হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group