| বঙ্গাব্দ
ad728
ad728

দুইবার স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক দাগনভূঞার একেএম শামসুল হুদা আর নেই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 1471 বার পঠিত
দুইবার স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক  দাগনভূঞার একেএম শামসুল হুদা আর নেই
ছবির ক্যাপশন: দুইবার স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক দাগনভূঞার একেএম শামসুল হুদা আর নেই



নিজস্ব প্রতিনিধি: 

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুইবার স্বর্ণপদক প্রাপ্ত ফেনীর দাগনভূঞার বিশিষ্ট শিক্ষাবিদ একেএম শামসুল হুদা (৮৩) আর নেই। গতকাল শুক্রবার ভোর ৭টায় ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে জানাজা শেষে তাকে সমাধি করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থী রেখে গেছেন। দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক দাউদুল ইসলাম মরহুমের সন্তান। 

দীর্ঘ শিক্ষকতা জীবনে শামছুল হুদা এলাকায় শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে অসামান্য অবদান রাখেন। তিনি কর্মজীবনে গজারিয়া হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও চৌধুরীর হাট বি.জামান হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এসব প্রতিষ্ঠানে নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন আজও শিক্ষাঙ্গনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। স্কুলের দায়িত্ব পালনকালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষা প্রশাসন থেকে দুইবার স্বর্ণপদক লাভ করেন তিনি। 

তাঁর মৃত্যুতে জায়লস্কর ইউনিয়নসহ সমগ্র দাগনভূঞা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে গজারিয়া হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ এক শোকবার্তায় বলেন, “শামসুল হুদা স্যার ছিলেন, একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর অবদান গজারিয়া হাই স্কুলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group