| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী কারাগার‘র জেলার স্টার লাইন হাসপাতালে ভর্তি শারীরিক অবস্থার খোঁজ নিলেন জাফর উদ্দিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-10-2026 ইং
  • 6 বার পঠিত
ফেনী কারাগার‘র জেলার স্টার লাইন হাসপাতালে ভর্তি    শারীরিক অবস্থার খোঁজ নিলেন জাফর উদ্দিন
ছবির ক্যাপশন: ফেনী কারাগার‘র জেলার স্টার লাইন হাসপাতালে ভর্তি শারীরিক অবস্থার খোঁজ নিলেন জাফর উদ্দিন


স্টার লাইন ডেস্ক:

ফেনী জেলা কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলাম হৃদ্যন্ত্রজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন।

এ সময় তিনি জেলারের শারিরীক অবস্থার খোজ খবর ও চিকিৎসার সার্বিক বিষয়ে আলাপ করেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় হাসপাতালের পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আবদুছ্ সবুর মিয়া, সিইও মোহাম্মদ জাকারিয়াসহ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group