| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-06-2026 ইং
  • 414 বার পঠিত
ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের হাজারী বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন এবং বিএনপি জামাতের নেতৃবৃন্দরা। 

গতকাল রোববার সকাল ১১ টা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারহানা পৃথা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারকে শুকনো খাওয়ার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে স্বপন, দিদার, সুবেল এবং বাদল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ড সংগঠিত হইলে ঘরে কিছুই থাকেনা, এমত অবস্থায় আপনাদের পরিবারের প্রতি সমবেদনা। এ সময় তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব ঢেউটিন এবং সেলাই মেশিনসহ আরো যাবতীয় কিছু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সমাজের বিত্তবানদের প্রতি তিনি অনুরোধ করেন যাদের কাছে সমর্থ্য আছে প্রত্যেকে যেন এই দুঃসময়ে পরিবারগুলোর পাশে থাকেন। 

অগ্নিকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এসময়

ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা বিএনপির আশ্বস্ত করেছেন ফেনী আসনের সংসদ মুন্সি রফিকুল আলম মজনুকে তার অগ্নিকাণ্ডের ঘটনাটি জানাবেন পরবর্তীতে ১ আসনের সংসদের পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানো হবে। 

নুর আহাম্মদ মজুমদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নিরুপন করে পরবর্তীতে সহায়তা প্রদান করবেন বলেও আশ্বাস দিয়েছেন। এসময় আরে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব কাজী সেলিম, যুগ্ম আহ্বায়ক শহীদ উল্লাহ পঞ্চায়েত, সদস্য শহীদ উল্লাহ কালাম, মহিলা দলের নেত্রী সুলতানা মুন্নিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাফর মোল্লা, ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা ফারুক আহম্মেদসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলক কান্তি বড়ুয়ার নেতৃত্বে অগ্নিকাণ্ডের খবর শোনা মাত্র ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা যাবত অগ্নি নিবাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বাড়তো। 

ক্ষতিগ্রস্ত বাদল, স্বপন, জানান তাদের পরিবারের থাকা আরবাবপত্র নগদ অর্থ স্বর্ণালংকার ঘর সহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group