| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-৩ ছাত্রদল নেতাসহ আটক-৭

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 194 বার পঠিত
ছাগলনাইয়ায় মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-৩  ছাত্রদল নেতাসহ আটক-৭
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-৩ ছাত্রদল নেতাসহ আটক-৭


ছাগলনাইয়া প্রতিনিধি:

ছাগলনাইয়া উপজেলা পাঠাননগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হোনা মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে উপজেলার পাঠান নগর ইউনিয়নের কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কাটার এক ‘মহোৎসব’ শুরু হয়। এ মাটির ব্যবসার নিয়ন্ত্রণ ও লভ্যাংশের ভাগাভাগি নিয়ে স্থানীয় প্রভাবশালী ও সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে হোনা মিয়া প্রাণ হারান।

ছাগলনাইয়া থানার এসআই রুবেল বলেন, সংঘর্ষের পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রদল নেতা মাহাতির মজুমদারসহ সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group