| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আদালতের রায় কিশোরকে ৭ বছর আটক রাখার আদেশ!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-05-2026 ইং
  • 1438 বার পঠিত
ফেনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আদালতের রায়  কিশোরকে ৭ বছর আটক রাখার আদেশ!
ছবির ক্যাপশন: ফেনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আদালতের রায় কিশোরকে ৭ বছর আটক রাখার আদেশ!


নিজস্ব প্রতিনিধি

ফেনীতে ৬ বছরের এক কন্যা শিশুকে যৌননিপীড়ন ও ধর্ষণ চেষ্টা দায়ে এক কিশোরকে ৭ বছর আটক রাখার আদেশ দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান। মঙ্গলবার আদালতের যাবতীয় প্রক্রীয়া শেষ করে এ রায় প্রদান করা হয়। এ সময় একমাত্র আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় ফেনী কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। 

দন্ডপ্রাপ্ত আসামির নাম এয়াকুব হোসেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ১৬ বছর। বর্তমানে তার বয়স প্রায় ২৯ বছর। শিশু বয়সের ঘটনার কারণে তার বিচার হয়েছে শিশু আদালতে। 

মামলার এজহার ও আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৪ অক্টোবর বিকালে আসামি এয়াকুব হোসেন একই গ্রামের ৬ বছর বয়সী একটি শিশু কন্যাকে একা পেয়ে নানা প্রলোভনে ফুলগাজী উপজেলা কমপ্লেঙ্রে নীচ তলায় একটি নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে ওই শিশুর পরনের কাপড় খুলে যৌননিপীড়ন ও ধর্ষনের চেষ্টা করে। শিশুটি ওই স্থান থেকে ফিরে এ ঘটনা তার মাকে বলে দেয়। পরে তার মা ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলগাজী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আহাদ সরকার একই বছর ৩০ নভেম্বর তদন্ত শেষে আদালতে একমাত্র আসামি এয়াকুব হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রমের যাবতীয় প্রক্রীয়া শেষ করে মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলার একমাত্র আসামী এয়াকুব হোসেনকে ৭ বছর কারাগারে আটক রাখার আদেশ দেন। 

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)  শাহাব উদ্দিন আহমদ বলেন, রায় ঘোষনাকালে একমাত্র আসামি ইয়াকুব হোসেন এজলাসে দাঁড়ানো ছিল। পরে তাকে পুলিশ হেফাজতে কারাগারে নিয়ে যাওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group