| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 18536 বার পঠিত
ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


ফুলগাজী প্রতিনিধি 

ফুলগাজী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। একইসঙ্গে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আধুনিক ও পুষ্টিনির্ভর কৃষিব্যবস্থা প্রসারের লক্ষ্য নিয়ে এসব আয়োজনের সূচনা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ‘পার্টনার’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সম্মেলন ও মেলার আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ আতিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোহেলী নোশীন প্রত্যাশা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহম্মুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুরাদ হোসেন। এছাড়াও ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কৃষক কৃষাণীরাসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ের কৃষকদের আধুনিক, জলবায়ু-সহিষ্ণু ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে এই ফিল্ড স্কুলগুলো একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এর আগে অনুষ্ঠানের শুরুতে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম স্বাগত বক্তব্যে উপজেলার সামগ্রিক কৃষি চিত্র ও বর্তমান সম্ভাবনাগুলো তুলে ধরেন।

উল্লেখ্য, উক্ত কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠকর্মী, কৃষি উদ্যোক্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সফল ও আদর্শ কৃষক অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ সেশনও পরিচালনা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group