| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী কলেজের সামনে হামলা-ছিনতাই ঘটনায় কিশোর গ্যাং নেতা রুবেল গ্রেফতার

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 258 বার পঠিত
ফেনী কলেজের সামনে হামলা-ছিনতাই ঘটনায়   কিশোর গ্যাং নেতা রুবেল গ্রেফতার
ছবির ক্যাপশন: ফেনী কলেজের সামনে হামলা-ছিনতাই ঘটনায় কিশোর গ্যাং নেতা রুবেল গ্রেফতার


শহর প্রতিনিধি:

ফেনীতে কিশোর গ্যাং সদস্যদের হামলায় কলেজ ছাত্রকে ছিনতাই এর ঘটনায় এজহার নামীয় প্রধান আসামী কিশোর গ্যাং নেতা রুবেল ভূঞাঁকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ফেনী সরকারি কলেজ'র সামনে দিয়ে যাওয়ার সময় হাজারী কলেজের ছাত্র জিবরান তায়েবী রুদ্রকে কিশোর গ্যাং সদস্যরা অতর্কিতভাবে হামলা করে। এতে কলেজ শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়। এসময় কিশোর গ্যাং সন্ত্রাসীরা তার কাছথেকে নগদ টাকা, মোবাইল ও ঘড়ি নিয়ে যায়।

এ ঘটনায় আহত শিক্ষার্থী জিবরান তায়েবী রুদ্র বাদী হয়ে ফেনী মডেল থানা এজাহার দায়ের করে। রাতে পুলিশ কিশোর গ্যাং ধরতে অভিযান পরিচালনা করে। গতকাল সকাল ১১ঘটিকার সময় এ ঘটনার প্রধান আসামী রুবেলকে ফেনী মডেল থানার এ এস আই রিয়াদ এর নেতৃত্বে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী অজ্ঞাত আসামীদের শনাক্তে আদলতের মাধ্যমে পুলিশের রিমান্ড আবেদনের দাবী জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group