| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঁঞায় সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-07-2026 ইং
  • 6 বার পঠিত
দাগনভূঁঞায় সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ
ছবির ক্যাপশন: দাগনভূঁঞায় সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ


দাগনভূঁঞা প্রতিনিধি:

দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আলী আজ্জম সেরাং বাড়ি সংলগ্ন সড়কে চুঙ্গা ভেঙ্গে যাওয়ায় রাস্তায় গর্তের দেখা দেয়। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশপাশের বাড়ি ঘরে পানি ঢ়ুকে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ পরিস্থিতিতে কালর্ভাট নির্মাণকাজ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, মাতুভূঁঞা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী আজ্জম সেরাং বাড়ি থেকে মেম্বার দোকান পর্যন্ত রাস্তাটি গিয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কের দুই পাশে বাড়ি-ঘর সহ নিচু জায়গা গুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আশপাশের বাড়ির আঙিনা ও কক্ষের ভেতরে পানি ঢ়ুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, জমে থাকা পানির কারণে অনেক পরিবার স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। রান্নাবান্না, চলাচলসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘসময় পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে। এলাকার স্থানীয় স্বেচ্ছাসেব দল নেতা ও সংবাদ কর্মী মোহাম্মদ জিয়া উদ্দিন জাবেদ জানান, এই স্থানে দুটি চুঙ্গা ছিলো ভেঙে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যব্স্থা বন্ধ হয়ে যায়। গত রাতে রাস্তা ভেঙ্গে যাওয়ায় এলাকার জনগন আমাকে রাস্তা ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানালে আমি নিজ অর্থায়নে একটি পাইবের ব্যবস্থা করি। কিন্তু এটি স্থায়ী সমাধান না। তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম মহোদয় বিষয়টি অতিজরুরী ভিত্তিতে এখানে একটি কালর্ভাট করে দিলে ২০০টি পরিবার উপকৃত হবে। 

স্থানীয় বাসিন্দা শিক্ষিকা রোজি বলেন, বাড়ির ভেতরে পানি জমে থাকায় গত দুই দিন ধরে ঠিকমতো রান্না করতে পারিনি। ছোট ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। পানির কারণে ঘরে সাপ-পোকামাকড় ঢ়ুকে পড়ছে। রাতে আতঙ্ক নিয়ে ঘুমাতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান চাই। আরেক বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ড্রেনেজ ব্যবস্থা ছাড়া রাস্তা নির্মাণ করায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। চারদিকে পানি জমে রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ছাড়া স্থানীয় বাসিন্দা শিমু, ইউনুফ, ছুট্টিসহ আরও অনেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম কাছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group