ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। তাই আদর্শবান নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে।
তিনি আরো বলেন, মহৎ ব্যক্তিদের জীবন অনুসরণ করলে দেখা যাবে তারা ভাল কাজের মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।
ঠিক একইভাবে আমাদের মহৎ ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের নির্দেশিত পথে চলে নিজেকে সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় পর্যায়ে অবদান রাখতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ন-আহ্ববায়ক
আবদুল মোমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসি মোহাম্মদ শাহীন মিয়া, ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ইউছুপ মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, বিশিষ্ট শিল্পপতি কাজী মাঈন উদ্দিন দিদার, শামীম চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক
কমিটির সদস্য রিয়াজুল হক তুহিন, সাবেক পৌর কাউন্সিলর সমর চৌধুরী, শিক্ষার্থী মালিয়া নুর তাহা, ইসরাত জাহান রুবিনা প্রমূখ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |