| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বাসযাত্রীর কাপড়ের ব্যাগ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ২ মাদক কারবারী গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 2597 বার পঠিত
ফেনীতে বাসযাত্রীর কাপড়ের ব্যাগ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার  ২ মাদক কারবারী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফেনীতে বাসযাত্রীর কাপড়ের ব্যাগ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ২ মাদক কারবারী গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি

ফেনীতে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে যাত্রীর কাপড়ের ব্যাগ থেকে ৪৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গত বুধবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় এ অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায় ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বরগুনা জেলার রামনা গ্রামের ফারুকের ছেলে মোঃ সোহাগ (২৭) ও বাগেরহাট জেলার উত্তর ফুলহাতা গ্রামের শহিদুল ইসলাম তালুকদারের ছেলে মোঃ ইমাম তালুকদার(২৯)। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায় ফেনীস্থ র‌্যাব-৭ এর একটি দল। এসময় যাত্রীব্যাসে থাকা দুইজন ব্যক্তির কাপড়ের ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ৪৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চিহ্নিত মাদক কারবারী সোহাগ ও ইমাম নামের ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ফেনী শহরের হাজারী সড়কের পিবিআই গলিতে একটি আবাসিক বিল্ডিংয়ে অভিযান চালিয়ে আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

ফেনীস্থ র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, অভিযানে মোট ৫৩.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার  আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ ৩১ হাজার টাকা। এঘটনায় আটককৃত ২ ব্যক্তিকে আইনানুগ  ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group