| বঙ্গাব্দ
ad728
ad728

রাষ্ট্রীয় মর্যাদায় পরশুরামের ফিরোজ আহমেদ মজুমদারের দাফন সম্পন্ন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 800 বার পঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় পরশুরামের ফিরোজ আহমেদ মজুমদারের দাফন সম্পন্ন
ছবির ক্যাপশন: রাষ্ট্রীয় মর্যাদায় পরশুরামের ফিরোজ আহমেদ মজুমদারের দাফন সম্পন্ন



পরশুরাম প্রতিনিধি: 

রাষ্ট্রীয় মর্যাদায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদারের দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) বিকাল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে সাড়ে ৫টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে তাকে পরশুরাম থেকে ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় পরশুরাম সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে পরশুরামের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group