পরশুরাম প্রতিনিধি
ফেনীর পরশুরামে তীব্র তাপদাহে ধান কাটার সময় সুরুজ আলী (৭০) নামে এক প্রবীণ শ্রমিক হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্ত সুরুজ আলী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা। তিনি ধান কাটার শ্রমিক হিসেবে পরশুরামে কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজকালিকাপুর গ্রামে ধান কাটার সময় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুরুজ আলী। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে জমির মালিক ও অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে পরশুরাম ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যাওয়া হয়।
পরশুরাম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল ইসলাম বলেন, সুরুজ আলী নামে এক বৃদ্ধব্যক্তি আমাদের হাসপাতালের ইমার্জেন্সি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে ফেনী সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ কাজ করার ফলে অসুস্থ হয়ে পড়েছে। তবে তার শারীরিক লক্ষণ অনুযায়ী তিনি স্টোক করেছেন । হিট স্টোকের বিষয়ে সঠিক নয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |