| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ৩ দিনব্যাপী ভূমি সেবামেলা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-05-2026 ইং
  • 1506 বার পঠিত
ফেনীতে ৩ দিনব্যাপী ভূমি সেবামেলা
ছবির ক্যাপশন: ফেনীতে ৩ দিনব্যাপী ভূমি সেবামেলা


স্টাফ রিপোর্টার 

সারা দেশের ন্যায় ফেনীতেও ৩ দিনব্যাপী ভূমি সেবামেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ।

অনুষ্ঠানে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়াসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা ও সেবাগ্রহীতারা।

সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী সৈয়দ আশ্রাফুল হক আরমান।

অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ভূমি-সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে। ভূমি বিরোধ ও হয়রানি নিরসনে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে মেলার স্টল পরিদর্শন করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group