সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর আল হেলাল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোস্তফার স্মরণে বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল হেলাল একাডেমীর অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফখরুদ্দিন, আল জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মাওলানা কালিম উল্যাহ, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মোস্তফা, অধ্যক্ষ মোস্তফা স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মো. নজরুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের সোনাগাজী প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেখ আবদুল হান্নান এবং ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন সোনাগাজী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আবুল কাশেম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |