| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 107 বার পঠিত
ফেনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


স্টাফ রিপোর্টার:

‘উন্নয়ননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ৩দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। মেলা গতকাল থেকে শুরু হয়ে আগামীকাল পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পায়। বিজ্ঞানের জয়যাত্রার ফলে মানুষ আজ উন্নয়ন ও উৎকর্ষ সাধনে সক্ষম হচ্ছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা এবং ফেনী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোতাহের হোসেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনীর আধুনিক জেনারেটরের উদ্ভাবক আব্দুল হান্নান।

মেলায় জেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব ৫৪টি স্টলে তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করছে। এছাড়াও মেলায় প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক কুইজ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group