দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর কলেজের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে পৃথকভাবে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর কলেজের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মীর আহমেদ কাওসার।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা জামাল এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলেজের নবগঠিত পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হারুনুর রশীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, রাজাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসির উদ্দীন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাকী ও কলেজের সাবেক শিক্ষার্থী সাইফ উদ্দিন পলাশ প্রমুখ। এ সময় কলেজের নবগঠিত কমিটির সভাপতিকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি বক্তব্যে মীর আহমেদ কাওসার বলেন, কলেজের শিক্ষাসহ সার্বিক মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। চারটি পক্ষ একযোগে কাজ করলে কলেজটি অন্যতম সেরা কলেজে পরিণত হবে এবং সুনামের সাথে অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরো বলেন, ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ালেখার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মনিটরিং করার জন্য শিক্ষকদের টিম গঠনের পরামর্শ দেন। এছাড়াও নতুন কমিটির সভাপতির পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে রিওয়ার্ড দেয়ার ঘোষণা দেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |