সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পোগ্রামে উপজেলার ২টি কলেজ ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথক পৃথক স্টলে তাদের উদ্ভাবন প্রদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, কৃষি সম্প্রসারন অফিসার আল আমিন শেখ, আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ, ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান। সঞ্চালনা করেন মাস্টার সেলিম আল দীন।।
বিজ্ঞান উদ্ভাবনী পোগ্রামে অংশ গ্রহন করেন সোনাগাজী সরকারি ডিগ্রী কলেজ, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ, সোনাগাজী সরকারি ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়, আল হেলাল একাডেমী, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, বক্তারমুন্সি মোয়াজ্জম হোসেন উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর উচ্ছ বিদ্যালয়, আমিরাবাদ ভবানি চরন লাহা স্কুল এন্ড কলেজের স্কুল শাখা, মঙ্গলকান্দি বহুমূখী উচ্চ বিদ্যালয়, ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |