| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে দেশী বিদেশী মাদকদ্রব্যসহ গ্রেফতার-৩

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 495 বার পঠিত
ফেনীতে দেশী বিদেশী মাদকদ্রব্যসহ গ্রেফতার-৩
ছবির ক্যাপশন: ফেনীতে দেশী বিদেশী মাদকদ্রব্যসহ গ্রেফতার-৩


নিজস্ব প্রতিনিধি;

ফেনীতে বিপুল পরিমাণ দেশী বিদেশী  মাদকদ্রব্যসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। 

তারা হলেন- শরিফুল ইসলাম প্রকাশ মিলন (৩৮), পিতা- কোরবান আলী, সাং-দক্ষিণ মাইজবাড়িয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী,  রেজাউল করিম প্রকাশ আসিফ (২৩), পিতা-জসিম উদ্দিন, সাং-মাটিয়াগোদা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং মোঃ সাজ্জাদ হোসেন (২৫), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, সাং-কুসুমবাগ, থানা-খুলশী, জেলা- চট্টগ্রাম। এ সময় তাদের হেফাজতে থাকা ৪৪ বোতল ফেন্সিডিল, ৭০ পিস ইয়াবা , ১ বোতল বিদেশী মদ এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান,

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব  জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী সদর থানাধীন দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় একটি বসত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন দক্ষিণ মাইজবাড়িয়া এলাকার জনৈক কোরবান আলীর বসত এলাকায় পৌছ হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গোয়ালঘরের ভিতরে থাকা ৩ জন ব্যক্তি এদৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাব সদস্যরা মো. শরিফুল ইসলাম প্রকাশ মিলন (৩৮), পিতা- কোরবান আলী, সাং-দক্ষিণ মাইজবাড়িয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, রেজাউল করিম প্রকাশ আসিফ (২৩), পিতা-জসিম উদ্দিন, সাং-মাটিয়াগোদা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং মোঃ সাজ্জাদ হোসেন (২৫), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, সাং-কুসুমবাগ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়।

পরে তাদের দেখানো মতে কোরবান আলীর বসত বাড়ীর গোয়ালঘরে তল্লাশী করে খড়ের নিচে হতে ১টি পলিজিপার প্যাকেটের ভিতর হতে ৭০ পিস ইয়াবা, ১টি খাকি রংয়ের কার্টুনের ভিতর হতে ৪৪ বোতল ফেন্সিডিল, ১টি কালো রংয়ের পলিথিনের ভিতর হতে ৩০০ গ্রাম গাঁজা এবং ১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group