| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিস্টার-পিপুলের বিজয়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 7391 বার পঠিত
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬  হাড্ডাহাড্ডি লড়াইয়ে  মিস্টার-পিপুলের বিজয়
ছবির ক্যাপশন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিস্টার-পিপুলের বিজয়


নিজস্ব প্রতিনিধি: 

ফেনীতে ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শহরের ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ১ হাজার ৮৬০ ভোটের মধ্যে ১হাজার ৬৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে জিয়া-হারুন প্যানেল মাছ প্রতীকে সভাপতি, ৮ জন সম্পাদকীয় ও ৯ জন সদস্যসহ মোট ১৭ জন নির্বাচিত হয়। অপরদিকে মিলন-পিপুল প্যানেল ছাতা প্রতীকে সাধারণ সম্পাদক, ৭টি সম্পাদকীয় ও ২টি সদস্যসহ মোট ৯টি পদে বিজয়ী হয়। এর আগে মিলন-পিপুল প্যানেলে  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক পদে আবু আহম্মদ নির্বাচিত হন।

ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে জিয়া উদ্দিন মিস্টার ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারই সহোদর নাছির উদ্দিন মিলন পেয়েছেন ৬৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৪১ ভোট পেয়ে মুশফিকুর রহমান পিপল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হারুন পেয়েছে ৭৩৮ ভোট। সহ-সভাপতি পদে আশরাফুল হায়দার ৮৫০, আবুল কালাম আজাদ ভূঁইয়া ৭৫৮ ভোট ও দিদারুল আলম ৭৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারন সম্পাদক পদে ৮৭২ ভোট পেয়ে ফরিদুল ইসলাম রাহাত ও ৭৮১ ভোট পেয়ে জিয়া উদ্দিন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ৯৪৩ ভোট পেয়ে গিয়াস উদ্দিন হেলাল নির্বাচিত হয়েছেন। ৭১২ ভোট পেয়ে এমদাদুল হাসান ও ৬৭১ ভোট পেয়ে সাইদুল মিল্লাত সহ-সংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৭৪১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুজিবুল হক। ৮৮৯ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ইফতেখার রাশেদ। ৮৭৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াকুব আলী। ৭৪২ ভোট পেয়ে ওমর ফারুক ও ৬৩৮ ভোট পেয়ে দীপক চন্দ্র পাল ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন- মোহাম্মদ নাসির উদ্দিন (৮৬৪), ওমর ফারুক সজিব (৮২৮), কাজী শাহ আলম রিপন (৮২৫), মনির উদ্দিন (৭৯৮), হাজী মোহাম্মদ আইয়ুব (৭৮৬), কামরুজ্জামান মজুমদার (৭৮২), মো. শাহ আলম (৭৬০), ওসমান গনি রাসেল (৭৫২), আরিফ মোহাম্মদ (৭৫১), মোহাম্মদ সাইফুল ইসলাম (৭৩৭) ও মোশাররফ হোসেন (৭১৫)।  

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও ফেনী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. জহির উদ্দিন জানান, নির্বাচনে ২৬ পদে ৫৩ প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৮৬০ ভোটারের মধ্যে ১৬৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগীতার জন্য তিনি ব্যবসায়ী ও ভোটারদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group