| বঙ্গাব্দ
ad728
ad728

গ্রেটার নোয়াখালী ফাউন্ডেশন ইউকে’র সদস্যদের মিলনমেলা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 10 বার পঠিত
গ্রেটার নোয়াখালী ফাউন্ডেশন ইউকে’র সদস্যদের মিলনমেলা
ছবির ক্যাপশন: গ্রেটার নোয়াখালী ফাউন্ডেশন ইউকে’র সদস্যদের মিলনমেলা


স্টার লাইন ডেস্ক:

গ্রেটার নোয়াখালী ফাউন্ডেশন ইউকে’র প্রতি বছরের মতো সদস্য এবং পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন করে Valentines Park এ। গত রোববার দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজন এবং অতিথিদের নিয়ে দিনটি উৎসবমুখর হয়ে উঠে।

বিভিন্ন উপভোগ্য ইভেন্ট, শিশু-কিশোরদের প্রতিযোগিতা মুলক খেলাধুলা, পুরুষ-মহিলাদের উপভোগ্য ইভেন্ট এবং সকল ইভেন্টে আকর্ষণীয় পুরস্কার, দিনব্যাপী মুখরোচক খাবারের আয়োজন, জুস, কোমল পানীয়, বিকেলের নাস্তা, বিরামহীন আড্ডা; সব মিলিয়ে প্রানবন্ত এবং আনন্দময় একটি দিন উদযাপিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ মাঈন উদ্দিন। সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেনের পরিচালনায় এ সংক্ষিপ্ত সভায় পরিচালনা পর্ষদের সদস্য মনসুর  আহমদ মনু, আলী আকবর খোকন, নাজমুল আহসান খসরু, মোঃ গিয়াস উদ্দিন, ইউনুস পাঠান ভুলু, মোঃ এনামুল হোসেন অশ্রু, সামছুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নুরুল আফছার হিরন বক্তব্য রাখেন। এ সফল আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়, বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করে এ সফল আয়োজনে সার্বিক সমন্বয় সাধনের জন্য জনাব আলী আকবর খোকন এবং নাজমুল আহসান খসরু ভাইয়ের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভাশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন স্পনসর এবং অতিথিদের সমন্বয়ে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃটিশ চেম্বার অব কমার্সের পরিচালক জনাব এ কে আজাদ, ওঙঘ ঞঠ ‘র সিউও আতাউল্লাহ ফারুক, ক্যাপ্টেন মইন উদ্দিন আহমেদ, মুজাহিদুল ইসলাম, খালেদ রেজা খান, আশরাফ আলী, মো শাহজাহান, ওয়ালীউল্যাহ বাচ্ছু, মোঃ মিরাজ, আবুল হোসেন জসিম, মহি উদ্দিন মহিন ,রতন কামাল প্রমুখ।

সবশেষে বিশেষ আকর্ষণ লটারি ড্র এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আগামীতে আবারও সকলের অংশগ্রহণ এবং সহযোগীতার আহ্বান জানিয়ে চমৎকার এবং উপভোগ্য এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group