| বঙ্গাব্দ
ad728
ad728

তাযকিয়াতুল উম্মাহ মাদ্রাসার মৌসূমী ফল উৎসব

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 4090 বার পঠিত
তাযকিয়াতুল উম্মাহ মাদ্রাসার মৌসূমী ফল উৎসব
ছবির ক্যাপশন: তাযকিয়াতুল উম্মাহ মাদ্রাসার মৌসূমী ফল উৎসব


নিজস্ব প্রতিনিধি

সদর হাসপাতাল মোড়স্থ আধুনিক ও ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে ২টি পর্বে “মৌসূমী ফল উৎসব-২৬” মাদ্রাসা অডিটোরিয়ামে স্থানীয় শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ ও তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সেক্রেটারী রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহ, প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পি এইচ ডি গবেষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা লায়ন মোঃ ফয়সাল ভূঁইয়া, ডাক্তার খুরশিদ আলম, ফেনী এভারকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল গফুর, ছাগলনাইয়া একাডেমির সহকারী শিক্ষক মোঃ নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, মোঃ আতিক উল্লাহ প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার আধুনিক শিক্ষা ব্যবস্থা ও অনুষ্ঠিত ব্যতিক্রমী ফল উৎসব আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। মৌসুমী ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন এবং উক্ত আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

বক্তব্য শেষে সকল অতিথিগণ ফল উৎসবের আয়োজন ঘুরে ঘুরে দেখেন। ফল উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, আনারস, পেয়ারা, আপেল, মাল্টা, কলা, লটকনসহ আঞ্চলিক ও দেশীয় মৌসূমী ফল-ফলাদী স্থান পায়। ছাত্র-ছাত্রীরা অতিথিদের সাথে বাহারী ধরনের ফল ফলাদীর স্বাদ গ্রহন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group