| বঙ্গাব্দ
ad728
ad728

স্টার লাইন স্প্রাউট ইন্টা: স্কুলের সাফল্য ৪ জন শিক্ষার্থীর বৃত্তিলাভ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 509 বার পঠিত
স্টার লাইন স্প্রাউট ইন্টা: স্কুলের সাফল্য  ৪ জন শিক্ষার্থীর বৃত্তিলাভ
ছবির ক্যাপশন: স্টার লাইন স্প্রাউট ইন্টা: স্কুলের সাফল্য ৪ জন শিক্ষার্থীর বৃত্তিলাভ


স্টার লাইন ডেস্ক:

ফেনীর ঐতিহ্যবাহী স্টার লাইন গ্রুপের পরিচালনাধীন  সরকারী অনুমোদিত  স্টার লাইন   স্প্রাইট ইন্টারন্যাশনাল স্কুল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী  উত্তীর্ণ হয়েছে।

একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়। অন্য ৩ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়।

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে হুমায়রা বিনতে আনোয়ার। সাধারন গ্রেডে উত্তীর্ণ হয়েছে, আফসিন নাহার আরিশা, তাহজিবুল আলম ও  সামস আনোয়ার জায়ান।

স্টার লাইন ইংলিশ স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০২৫ সালে মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ  গ্রহন করে ৪ জন উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।

ফেনীতে এই স্কুলটি বরাবরই  ফলাফলের ক্ষেত্রে এগিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিক্ষার্থীদের এই সাফল্যের পিছনে রয়েছে, স্কুলের হেড মিস্ট্রেস জান্নাতুল ফেরদৌস পপীর   কঠোর নিয়মানুবর্তিতা। দক্ষ হাতে তিনি স্কুল পরিচালনা করায় শিক্ষার্থীরা মনোযোগী থাকতে বাধ্য হয়। এছাড়াও একদল প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক মন্ডলীর নিবিড় পরিচর্যা ও শিক্ষাদান এই সাফল্যের মূল কারণ বলে জানা যায়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group