নিজস্ব প্রতিনিধি:
ফেনী-১ আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, অবৈধভাবে মাটি কাটা, মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
সমাজ থেকে সন্ত্রাস, মাদক দুর্নীতি ও চাঁদাবাজি দূর করতে ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। এসব ব্যাপারে আমি আপসহীন। অপরাধীরা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অপরাধীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘আমি কখনোই মাদক, চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করি না। যদি কেউ বিএনপি ও আমার নাম ভাঙিয়ে এসব অপকর্মে লিপ্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’
মজনু বলেন, ‘নির্বাচনে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে যেসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেছি। আমি সেসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও অপরাধমুক্ত উন্নত ফেনী-১ গড়ব।’এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন,শুধু পুলিশ ও বিজিবির তৎপর হলে চলবেনা পাশাপাশি জনগনকে সোচ্চার হতে হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, কার কোথায় বাড়ি ও কে কার লোক সেটা বিবেচ্য বিষয় নয়, আপনারা জনগণের কর্মচারী। দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে হবে।
রফিকুল আলম মজনু বলেন, উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সরকারি সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সরকারের উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করে ফেনী-১ আসন কে সবার জন্য বাসযোগ্য একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর ঘিরে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন কয়েক গুণ বেড়ে যায়। একই সঙ্গে বৃদ্ধি পায় চুরি, ছিনতাই ও প্রতারণার ঝুঁকি রয়েছে তাই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বয় করে দায়িত্ব পালন করছে। ঈদে মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদে রাখতে এবং ঢাকা ছেড়ে যাওয়া সাধারণ মানুষের হয়রানী মুক্ত ভ্রমন নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এরপর ও ফেনী-১ আসনে ঈদের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও যানজটমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সার্বিক বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং কচ্ছি আমরা রাতে সড়কে পাহারার জন্য গাম পুলিশদেরকে নিয়োগ দেওয়া হবে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে এছাড়াও আমাদের নেতাকর্মীরা পাহারা দিবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে ঈদ শেষ করে সাধারণ মানুষের কর্মস্থলে ফিরে আসার আগ পর্যন্ত। অন্যদিকে ঈদুল ফিতরের ছুটিতে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকা- প্রতিরোধে ফেনীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা পৃথা এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক নুর আহম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, উপজেলা স্বাস্থয় ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ইউসুফ মজুমদার, ছাগলনাইয়া বিআরডিবি চেয়ারম্যান ও ফেনী এক আসনের এমপির একান্ত সচিব জাফর হোসেন মজুমদার, বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবদুল মোমিন ভূঁইয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশা ফারজানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, মৌলবী শামসুল করিম কলেজের অধ্যক্ষ আবুল বাশার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |