| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে তাঁতীদল নেতা তারেক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 434 বার পঠিত
সোনাগাজীতে তাঁতীদল নেতা তারেক হত্যার প্রতিবাদে বিক্ষোভ
ছবির ক্যাপশন: সোনাগাজীতে তাঁতীদল নেতা তারেক হত্যার প্রতিবাদে বিক্ষোভ


সোনাগাজী প্রতিনিধি :  

সোনাগাজীর বগাদানা ইউনিয়ন তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেককে কুপিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পৌরশহরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তাঁতী দলের আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আল আমীনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী জেলা তাঁতীদলের আহবায়ক সারোয়ার জাহান শ্রাবণ।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক নাছির ইমাম ভুট্টু, শাহাজাহান ফিরোজ, আবদুল্লাহ আল নোমান, সদস্য জাকির হোসেন, শাহাদাত হোসেন রাজিব, ফেনী পৌর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম ও দাগনভূঁইয়া উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন।

এসময় উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল হক নোমান, জামাল উদ্দিন, বগাদানার সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন সভাপতি সাঈদুল হক, আমিরাবাদ ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন, চরদরবেশ হারুনুর রশিদ , কামাল উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়নের সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাধারণ সম্পাদক নুরনবী, পৌর যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন, এহসানুল হক, শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার হোসেন শাহিন ও শ্রমিকদল নেতা মিজানুর রহমান সহ তাঁতী দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group