স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় ফেনীতেও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে দিবসটি উপলক্ষে ফেনী শহরের পুরাতন কারাগার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
পরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ফেনী পৌরসভার প্রশাসক মো. নবীনেওয়াজ ও জেলা বিএনপির পক্ষ থেকে সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ জেলার সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায় ।
এ ছাড়াও জেলা পরিষদ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী শাখা ফেনী ন্যাশনাল কলেজসহ জেলার বিভিন্ন সংগঠনেও শ্রদ্ধা নিবেদন করেন ।
সকাল ৮টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনিরা হক এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
এছাড়া সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |