| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে এমপির উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 795 বার পঠিত
পরশুরামে এমপির উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পরশুরামে এমপির উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


পরশুরাম প্রতিনিধিঃ

পরশুরাম উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সংসদ সদস্য  মুন্সি রফিকুল আলম মজনু।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সুলতানা সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) শাফায়াত আক্তার নূর,পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আশ্রাফ হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মণি,পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার,শিক্ষক,সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহীনি,ফায়ার সার্ভিস সহ রাজনৈতিক ব্যাক্তিবৃন্দ।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মজনু বলেন,প্রথমে আমি পরশুরাম উপজেলার সকল জনগণ ও সকল শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাই,কারণ তাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি,সুতরাং জনগণের জন্য কাজ করব এটা আমার অঙ্গিকার। এছাড়া আমাদের ফেনী ১ আসনে এখনো অনেক রাস্তাঘাট,ব্রীজ কাল ভাট সহ অনেক কাজ বাকি আছি,সুতরাং আমি অতীতে কি হয়েছে সেগুলো আমি দেখব না,যেখানে যখন যে কাজ করা লাগবে আমি তা করতে চাই।এই এলাকার উন্নয়নের জন্য কোন দল আমি দেখব না,উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করব।প্রয়োজনে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কে বলব,কারণ যেহেতু ফেনী ১ আসন ওনার মা আমাদের বেগম খালেদা জিয়ার আসন, সেক্ষেত্রে ওনি আমাদের এই এলাকায় কাজ বেশি করবে এটা আমার বিশ্বাস।

তিনি আরও বলেন,বল্লামুখা বাঁধ নির্মাণে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে,ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের বেড়িবাঁধ স্থাপনে কাজ করতে পারব বলে আশা রাখি।পরশুরামে যেকোন অনিয়ম হলে আমি মেনে নিব না,সে যদি আমার দলের লোক ও হয়,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে যেকোন কাজ করতে চাই আমি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group