| বঙ্গাব্দ
ad728
ad728

নবাবপুর ইউপি চেয়ারম্যান জহির আলমের মা আর নেই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 302 বার পঠিত
নবাবপুর ইউপি চেয়ারম্যান জহির আলমের মা আর নেই
ছবির ক্যাপশন: নবাবপুর ইউপি চেয়ারম্যান জহির আলমের মা আর নেই


সোনাগাজী প্রতিনিধি:

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এর মমতাময়ী মা জরিনা বেগম আর নেই। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ফেনী শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমসহ ২ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকালে নবাবপুরের ভিসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু এবং মরহুমার ছোট সন্তান জহিরুল আলম জহির চেয়ারম্যান।

নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুমের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. ফখরুদ্দিন মানিক, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারী মাওলানা আবদুর রহীম, হংকং বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক খান স্বপন, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, যুবদলের আহবায়ক খোরশেদ আলম ভূঁইয়।

জানাজায় ইমামতি করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ নুর নবী।

ইউপি চেয়ারম্যান জহিরুল আলমের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করা হয়েছে। নবাবপুর ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন জামায়াত, নবাবপুর ইউনিয়ন সমিতি ঢাকা, আল আমীন ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে শোক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মরহুমা জরিনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group