| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা আনতে কুমিল্লায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 932 বার পঠিত
ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা আনতে কুমিল্লায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা আনতে কুমিল্লায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে গণপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।

গত বুধবার কুমিল্লার ফান টাউনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স'র ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স'র অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মুনতাসিরুল ইসলাম, পিপিএম।

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীসেবার মান উন্নয়নে মালিক-শ্রমিক নেতাদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group