| বঙ্গাব্দ
ad728
ad728

পুরাতন মুহুরীগঞ্জের সড়কে ১জন নিহত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 300 বার পঠিত
পুরাতন মুহুরীগঞ্জের সড়কে ১জন নিহত
ছবির ক্যাপশন: পুরাতন মুহুরীগঞ্জের সড়কে ১জন নিহত


স্টার লাইন ডেস্ক:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি শেখজী পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম আকনের পিতা আমিনুল হক মিয়া। 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় পুরাতন মুহুরীগঞ্জ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও বহু গুণাগ্রহী রেখে যান। মঙ্গলবার রাত ১১ঘটিকার সময় মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।  

আমিনুল হক মিয়ার মৃত্যুতে শেখজী পাড়া যুব সংঘ ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group