স্টার লাইন ডেস্ক:
রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক (ব্লাড ব্যাংক) ডাঃ হাসিবা আক্তার ভুঁইয়া জেরিন স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন।
গতকাল দুপুরে ক্যান্সার ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার হসিবা আক্তার ভুঁইয়া জেরিন হাসপাতালে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন এবং পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুস সবুর মিয়া ডাক্তার হাসিবা আক্তার ভুঁইয়া জেরিনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের এডভাইজার (বিডি) তোফায়েল ইসলাম মিলন এবং এজিএম ফজলুল হক কাজল।
পরিদর্শন শেষে ডাক্তার হাসিবা আক্তার ভুঁইয়া জেরিন স্টার লাইন হাসপাতালের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে আধুনিক, উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |