| বঙ্গাব্দ
ad728
ad728

রমজানে স্বস্তির বাজার: মুন্সীরহাটে ছাত্রদলের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 727 বার পঠিত
রমজানে স্বস্তির বাজার:  মুন্সীরহাটে ছাত্রদলের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি
ছবির ক্যাপশন: রমজানে স্বস্তির বাজার: মুন্সীরহাটে ছাত্রদলের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি


ফুলগাজী প্রতিনিধি :

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তি ফেরাতে ফুলগাজীর মুন্সীরহাটে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ‘স্বস্তির বাজার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ১ লিটার সয়াবিন তেল, দেড় কেজি বুট, ৪ হালি ডিম ও ৩ কেজি পেঁয়াজ এই চারটি পণ্যের যেকোনো একটি ১০০ টাকার মধ্যে ক্রয়ের সুযোগ রাখা হয়। আয়োজকদের দাবি, অনেক ক্রেতা ৪০০ টাকার মধ্যে চারটি পণ্যই সংগ্রহ করতে পেরেছেন।

মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রাহি বলেন, রমজানে এমন অনেক পরিবার রয়েছে যারা কষ্ট করলেও কারও কাছে কিছু বলতে পারেন না। মূলত তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলগাজী উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া। আবুল হোসেন ভুঁইয়া বলেন, রমজান এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন, ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েন। হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও স্বল্পমূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল আলম স্বপন বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি রমজানের প্রকৃত শিক্ষা অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী লিটন, মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সদস্য সচিব আবদুল ওহাব বাবুল, সাবেক ছাত্রনেতা নুর করিম ও ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন চৌধুরী সোহেল, ইসমাইল হোসেন ভুঁইয়া টিপু, আবদুল কাদের জিলানী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ, তাঁতি দলের নেতা আনোয়ার হোসেন এবং শ্রমিক দলের নেতা সিরাজ উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বস্তির বাজারে আগত কয়েকজন ক্রেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন। রমজানে এমন উদ্যোগ তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির মাধ্যমে তিন শতাধিক মানুষের মধ্যে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group