| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজী ও ছাগলনাইয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 479 বার পঠিত
ফুলগাজী ও ছাগলনাইয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে জামায়াত আমীর
ছবির ক্যাপশন: ফুলগাজী ও ছাগলনাইয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর


স্টার লাইন ডেস্ক: 

সম্প্রতি অগ্নিকান্ডে ফুলগাজী ও পরশুরামে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ভুক্তভোগী পরিবারের হাতে সহায়তা তুলে দেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। 

জানা যায়, ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মজুমদার বাড়িতে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েকটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ছুটে যান ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এসময় তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত নারীকে ১০ হাজার টাকার নগদ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ আজাদ ভূঞা, ইউনিয়ন আমীর মাওলানা ইসহাক ভূঞা প্রমূখ। 

একই দিন জামায়াতের আমীর ছাগলনাইয়ার শুভপুরে জয় চাঁদপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তিনি নি:স্ব দুটি পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।  

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে মানবতার সংগঠন। মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকাই আমাদের জন্য গর্বের বিষয়। আগামীতেও দেশের মানুষের সু সময়ে এবং দু:সময়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। 


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group