| বঙ্গাব্দ
ad728
ad728

সেনবাগের এমপি জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 559 বার পঠিত
সেনবাগের এমপি জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
ছবির ক্যাপশন: জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন


সেনবাগ প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বর্তমান এমপি জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০: ৪০ মিনিটে রাজধানীর  এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জয়নুল আবদিন ফারুক নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group