| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 470 বার পঠিত
ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠিত


শহর প্রতিনিধি: 

ফেনীতে বাংলাদেশ খেলাফতে মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর কিং অব কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করে ফেনী জেলা কমিটি। এতে সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দীক এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আফজালুর রহমান। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন, জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা হাকীম আমীর হোসাইন, খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ, খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়া প্রমুখ। 

এছাড়াও ইফতারে ১১ দলীয় জোটের শরীক জামায়াত, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলনসহ ফেনীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের কর্মী ও দায়িত্বশীল বৃন্দ অংশ নেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group